Collector
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে স্বেচ্ছাসেবার মাধ্যমে অংশ নেওয়া যাবে | Collector
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে স্বেচ্ছাসেবার মাধ্যমে অংশ নেওয়া যাবে
Jagonews24

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে স্বেচ্ছাসেবার মাধ্যমে অংশ নেওয়া যাবে

সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে স্বেচ্ছাসেবার মাধ্যমে অংশগ্রহণে আগ্রহী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এ কর্মসূচির আওতায় নিম্নোক্ত যোগ্যতাসম্পন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহকে কনসেপ্ট পেপার জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে— # বৃক্ষরোপণ ও পরিচর্যায় পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন সামাজিক সংগঠন, স্বায়ত্তশাসিত/বেসরকারি প্রতিষ্ঠান এবং এনজিও। # বৃক্ষরোপণ কার্যক্রমের মনিটরিংয়ের জন্য জিআইএস রিমোট সেন্সিং ইন্ট্রিগ্রেটেড ওয়েব ম্যাপ বেইজড ও অ্যাপ ড্যাশবোর্ড তৈরিতে পারদর্শী প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ২৫ এপ্রিলের মধ্যে তাদের কনসেপ্ট পেপার ই-মেইলের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। ই-মেইল ঠিকানা: psstateminister@moefcc.gov.bd আরএমএম/এমকেআর

Go to News Site