Somoy TV
অনলাইনে ভ্যাট প্রদান পদ্ধতি এখন ব্যবসায়ীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। পোর্টালের প্রযুক্তিগত ত্রুটি এবং বারবার সিস্টেম ডাউন থাকাকে এর মূল কারণ হিসেবে তুলে ধরছেন তারা।মঙ্গলবার (২১ এপ্রিল) এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে অনলাইন ভ্যাট ব্যবস্থায় জরিমানার বিধান থেকে মুক্তি চান ব্যবসায়ীরা।বর্তমানে দেশে প্রায় ৮ লাখ ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত ভ্যাট জমা দেয় প্রায় ৫ লাখ প্রতিষ্ঠান। এর মধ্যে ৩ লাখের বেশি প্রতিষ্ঠান অনলাইনে ভ্যাট পরিশোধ করে। তবে পোর্টালের ত্রুটি ও সিস্টেম ডাউনের কারণে কর পরিশোধে নানা জটিলতা তৈরি হচ্ছে। ফলে জরিমানার আশঙ্কায় উদ্বেগে রয়েছেন ব্যবসায়ীরা।রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত এই প্রাক-বাজেট আলোচনায় ব্যবসায়ীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, দুর্বল তদারকির কারণেই এনবিআর সমালোচনার মুখে পড়ছে।ভ্যাট আদায়ে তদারকি ব্যবস্থার দুর্বলতাকেও সমালোচনার একটি বড় কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।এদিনের আলোচনায় ব্যবসায়ীরা ইলেকট্রনিক ও ইলেকট্রনিকস খাতে স্থানীয় উৎপাদন বাড়াতে সহনীয় কর-কাঠামো প্রণয়নের দাবি জানান।
Go to News Site