Collector
গাইবান্ধায় অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে জরিমানা | Collector
গাইবান্ধায় অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে  জরিমানা
Somoy TV

গাইবান্ধায় অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে জরিমানা

গাইবান্ধায় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি ও মেয়াদোত্তীর্ণ নারিকেল তেল রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২১ এপ্রিল)  দুপুরে পৃথক অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।জানা যায়, ভোজ্য তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধে জেলা শহরে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় শহরের পূর্বপাড়া এলাকার মেসার্স হক ট্রেডার্সকে মেয়াদোত্তীর্ণ নারিকেল তেল সংরক্ষণের দায়ে ৮ হাজার টাকা জরিমানা ও তাদের মজুত থাকা নষ্ট তেল ধ্বংস করা হয়।একই সময় নতুন ব্রিজ রোডের মেসার্স কাজল ট্রেডার্সকে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে  ১০ হাজার টাকা জরিমানা করা হয়।আরও পড়ুন: জ্বালানি সংকটে চরাঞ্চলে ব্যাহত সেচ কার্যক্রম, ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষকরার‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদ জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Go to News Site