Collector
চুক্তি না হলে সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ার জন্য মুখিয়ে আছে: ট্রাম্প | Collector
চুক্তি না হলে সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ার জন্য মুখিয়ে আছে: ট্রাম্প
Somoy TV

চুক্তি না হলে সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ার জন্য মুখিয়ে আছে: ট্রাম্প

ইরানের সাথে কোনো চুক্তি না হলে সেনাবাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যুদ্ধবিরতির সময়টিকে তাদের সামরিক সরঞ্জাম পুনরায় সংগ্রহ করতে ব্যবহার করেছে এবং তার নির্দেশ পেলে ইরানের বিরুদ্ধে হামলা পুনরায় শুরু করতে প্রস্তুত। সিএনবিসিকে ট্রাম্প বলেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুত, আমাদের কাছে প্রচুর গোলাবারুদ, সবকিছুই প্রচুর পরিমাণে আছে… আমরা এটা পুনরায় মজুত করার জন্য ব্যবহার করেছি।’ আরও পড়ুন:ইসলামাবাদ আলোচনা / এখনো কোনো ইরানি প্রতিনিধিদল পাকিস্তানের উদ্দেশে রওনা হয়নি তিনি আরও বলেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুত। সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ার জন্য মুখিয়ে আছে।’ বুধবার ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের দুই সপ্তাহ ব্যাপী যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা। এর আগেই ইসলামাবাদে প্রতিনিধিরা দ্বিতীয় দফার আলোচনায় বসতে চেয়েছিলেন, যাতে একটি চুক্তি করা যায়।  কিন্তু ট্রাম্প চুক্তির বিষয়ে আশাবাদ জানালেও ইরান দ্বিতীয় দফার আলোচনায় যোগ দেয়ার বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানায়নি।  আরও পড়ুন:যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: ইরানের প্রেসিডেন্ট রোববার হরমুজে একটি ইরানি জাহাজ যুক্তরাষ্ট্র আটক করার পর ইরান মার্কিন বাহিনীর বিরুদ্ধে ‘পুনরায় আগ্রাসন’ করার অভিযোগ তুলে আলোচনায় যাবে না বলে জানায়।  সূত্র: আল জাজিরা

Go to News Site