Somoy TV
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শরীয়তপুরের জাজিরার জয়নগর ইউনিয়নের সরদার কান্দির বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও জামিয়াতুল সুন্নাহ মহিলা মাদ্রাসার শিক্ষক আবুল বাসারকে (৬০) আটক করেছে পুলিশ।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত আবুল বাসার পেশায় একজন ইমাম ও শিক্ষক। তিনি মঙ্গলবার বিকেলে তারই মাদ্রাসার ৬ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন। পরে স্থানীয়রা ঘটনা জানতে পেরে তাকে অবরুদ্ধ করেন। সেখান থেকে জাজিরা থানা পুলিশ তাকে তাদের হেফাজতে নিয়ে আসে।ভুক্তভোগীর মায়ের অভিযোগ, তার মেয়ে আবুল বাসারের কাছে মহিলা মাদ্রাসায় পড়াশোনা করেন। সেই হিসেবে তার মেয়েকে বিকেলে তার কাছে যেতে বলেন অভিযুক্ত আবুল বাসা। পরে তিনি সেই মাদ্রাসার একটি কক্ষে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। তখন আশপাশের লোক বিষয়টি জানতে পেরে তাকে অবরুদ্ধ করে রাখেন। সেখান থেকে জাজিরা থানা পুলিশ তাকে আটক করেন।শিশুটির মা তার সর্বোচ্চ বিচারের দাবি করেন। এমন কাজ আর কখনো কারো সাথে আর করতে না পারে।স্থানীয় একজন বলেন, ‘এই আবুল বাসার আমাদের এলাকার ইমাম ও একটি মাদ্রাসার শিক্ষক, তার মতো লোক এমন নিকৃষ্ট কাজ করেন তা আমাদের মাথায় আসে না। আমরা যততটু জানি সে জামায়াত ইসলামের রাজনীতির সঙ্গে জড়িত আছেন। আমরা তার সর্বোচ্চ বিচার চাই।’আরও পড়ুন: শরীয়তপুরে তেল বিক্রির অনিয়মের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলাএদিকে অভিযুক্ত আবুল বাসারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে তাকে বলতে শোনা যায় ‘হয়তো শয়তানের ধোঁকায় পড়ে’ আমি এটা করেছি। তাকে আরও বলতে শোনা যায় সে জামায়াত ইসলাম করেন।’জাজিরা উপজেলার জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য তাজুল ইসলাম বলেন, ‘আবুল বাসার জামায়াতের কোনো নেতা নয়। তিনি আমাদের দলের সমর্থক। তিনি যদি অপরাধী হয়ে থাকে তার সর্বোচ্চ বিচার হোক সেটাই আমি চাই।’জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ জানান, অভিযুক্তকে তাৎক্ষণিক আটক করা হয়েছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Go to News Site