Somoy TV
শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম রাখা হয়েছে, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ।মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, দেশের একটি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নতুনভাবে নামকরণ করা হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত আদেশে এ প্রজ্ঞাপন জারি করা হয়।আরও পড়ুন: দেশের ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তননাম পরিবর্তনের ফলে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে।এ বিষয়ে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডা. নুরুজ্জামান জানান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে নাম পরিবর্তনের আজকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কলেজ ও হাসপাতাল একই সাথে গড়ে উঠে, সেবা দিয়ে যাচ্ছে। সুতরাং কলেজের নাম পরিবর্তন হলে হাসপাতালের নামও পরিবর্তন হবে। আমরা এ সাপ্তাহের মধ্যে চিঠি লেখব, আগামী সপ্তাহে নাম পরিবর্তন হবে।
Go to News Site