Somoy TV
পবিত্র হজ পালনের প্রস্তুতি নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় ও গুণী অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা। নায়িকার সঙ্গে হজ সফরের সঙ্গী হবেন তার পরিবারের সদস্যরা।জীবনে আধ্যাত্মিকতার নতুন এ অধ্যায়ে পরিবারের সদস্যদের নিয়ে হজে যাবেন চম্পা। এ বছরই পবিত্র হজ পালনের প্রস্তুতি নিচ্ছেন এই বরেণ্য অভিনেত্রী। গুরুত্বপূর্ণ সফরে যাওয়ার পরিকল্পনা সম্পর্কে সময় সংবাদকে নিজের অনুভূতি জানিয়েছেন চম্পা। তিনি বলেন,দীর্ঘদিনের ইচ্ছা ছিল। কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। এবার আল্লাহ যদি আমার কপালে রাখেন এ বছরই হজ করবো। চম্পা আরও বলেন,ববিতা আপা, সুচন্দা আপা হজ করে ফেলেছেন। আমি পারিনি। এবার সুযোগ এসেছে। এ বছরই ভাইকে সঙ্গে নিয়ে হজে যাওয়ার আশা রয়েছে। আরও পড়ুন: ৬ দেশের যৌথ কাজে শাকিব খান মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন চম্পা। টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে দর্শক নজরে আসেন। এরপর সুযোগ পান বড় পর্দায় অভিনয়ের। ১৯৮৫ সালে শিবলী সাদিক পরিচালিত ‘তিন কন্যা’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন। প্রথম সিনেমাতেই দর্শক প্রিয়তা পান এ অভিনেত্রী। এরপর একে একে কাজ করেন‘পদ্মা নদীর মাঝি’, ‘শঙ্খনীল কারাগার’, ‘মনের মানুষ’সহ অসংখ্য কালজয়ী সিনেমায়। আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ও কানাডার ৫৮টি প্রেক্ষাগৃহে ‘দম’ দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। কাজের স্বীকৃতি হিসেবে পাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার উল্লেখযোগ্য আরও কিছু সিনেমার মধ্যে নীতিবান, শেষ খেলা, মনের মানুষ, অন্য জীবন, দেশপ্রিমিক, খলনায়ক, শাস্তি, চন্দ্রগ্রহণ অন্যতম।
Go to News Site