Somoy TV
দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ সময় নিউজে মঙ্গলবার (২১ এপ্রিল) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।নওগাঁয় চার খুন: ঘরের দেয়ালে লেখা ‘নমির তুই বেঁচে গেলি, এবার তোর পালা’ নওগাঁয় নিজ ঘর থেকে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় পরিবারের সন্দেহভাজন ৮ জনকে আটক করেছে পুলিশ। আর ঘরের দেয়ালে লেখা রয়েছে, ‘নমির তুই বেঁচে গেলি, দলিল দে।’ বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের চৌহালী আমলী আদালত। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। দ্বিতীয় দফার বৈঠকে ইরানের অংশগ্রহণ নিশ্চিত নয়: পাকিস্তান পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে ইরানের অংশগ্রহণ নিশ্চিত নয় বলে জানিয়েছে শান্তি আলোচনার অন্যতম প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তান। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই শিল্পী রাজধানীর তেজগাঁও থানার একটি মামলায় গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম জামিন পেয়েছেন। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। বিশ্বব্যাংকের নতুন অর্থনৈতিক শ্রেণিবিন্যাস: দক্ষিণ এশিয়া থেকে ‘মুছে যাচ্ছে’ পাকিস্তানের নাম! বিশ্বব্যাংকের নতুন অর্থনৈতিক শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়া থেকে সরিয়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সঙ্গে যুক্ত করা হয়েছে পাকিস্তানকে। দেশটির পশ্চিমমুখী অর্থনৈতিক সম্পর্কের বিষয় বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্বব্যাংক। এতে, ‘মেনাপ’-ভুক্ত দেশগুলোর যাবতীয় সুবিধা ভোগ করতে পারবে ইসলামাবাদ। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। কক্সবাজারে দুর্গম পাহাড়ে ৩ জনকে নৃশংস হত্যার নেপথ্যে কী? কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড় থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত তিনজনই ডাকাত ও মানবপাচারকারী চক্রের সদস্য ছিলেন। ঘটনাস্থলে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তাক্ত একটি কোদাল উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন। জ্বালানির অভাবে অর্ধশত বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র হচ্ছে লোডশেডিং জ্বালানি সংকটে তীব্র হচ্ছে লোডশেডিং। গ্যাস ও ফার্নেস অয়েলের অভাবে বন্ধ রয়েছে প্রায় অর্ধশত বিদ্যুৎকেন্দ্র। চাহিদার বিপরীতে বিদ্যুৎ ঘাটতি কখনো কখনো দাঁড়াচ্ছে প্রায় দুই হাজার মেগাওয়াটে। বিদ্যুৎ বিভাগ বলছে, কয়লাভিত্তিক কেন্দ্রগুলো সর্বোচ্চ সক্ষমতায় চালিয়ে পরিস্থিতি সহনীয় রাখার চেষ্টা চলছে। বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন।
Go to News Site