Jagonews24
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বারাখওয়ানাত নামক জায়গায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবু নাসের শামীম (৫৫)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল রশিদের ছেলে। বাড়িতে তার স্ত্রী ও চার ছেলে রয়েছে। তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। শামীম নিহত হওয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তানসেন। তিনি বলেন, বিকেলে শামীম তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন আগে থেকে ওত পেতে থাকা কৃঞ্চাঙ্গ সন্ত্রাসীরা তাকে উপর্যুপরি গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইএইচএম/একিউএফ
Go to News Site