Collector
প্রাথমিকের সচিবকে বদলি, নতুন সচিব সাখাওয়াৎ | Collector
প্রাথমিকের সচিবকে বদলি, নতুন সচিব সাখাওয়াৎ
Somoy TV

প্রাথমিকের সচিবকে বদলি, নতুন সচিব সাখাওয়াৎ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে বদলি করা হয়েছে। তার পরিবর্তে নতুন সচিবের দায়িত্ব পেয়েছেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেন।মঙ্গলবার (২১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে একই মন্ত্রণালয়ের সচিব পদে বদলি পূর্বক পদায়ন করা হলো।জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। আরও পড়ুন: সচিব পদমর্যাদায় ৩ কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগএদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।খাদ্য মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সরকারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব করা হয়েছে।

Go to News Site