Collector
ঢাবি সাংস্কৃতিক সংসদের নববর্ষ উদযাপন | Collector
ঢাবি সাংস্কৃতিক সংসদের নববর্ষ উদযাপন
Jagonews24

ঢাবি সাংস্কৃতিক সংসদের নববর্ষ উদযাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম দিনব্যাপী এই উৎসব উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর ড. রাশেদা রওনক খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইম্পেরিয়াল হেলথ কেয়ার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সভাপতি আতিকুর রহমান ত্বহা এবং সাধারণ সম্পাদক স্মীতা পুরকায়স্থ। অনুষ্ঠানে বিশিষ্ট নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও সংগীতশিল্পী ড. প্রিয়াঙ্কা গোপকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। এফএআর/ইএ

Go to News Site