Collector
অগ্নিকাণ্ড থেকে জীবনযুদ্ধ, তারপর স্বপ্নপূরণ—ফরাসি তরুণের অবিশ্বাস্য প্রত্যাবর্তন | Collector
অগ্নিকাণ্ড থেকে জীবনযুদ্ধ, তারপর স্বপ্নপূরণ—ফরাসি তরুণের অবিশ্বাস্য প্রত্যাবর্তন
Somoy TV

অগ্নিকাণ্ড থেকে জীবনযুদ্ধ, তারপর স্বপ্নপূরণ—ফরাসি তরুণের অবিশ্বাস্য প্রত্যাবর্তন

জীবন কখনো কখনো কল্পনার চেয়েও নাটকীয় হয়ে ওঠে। সেই বাস্তব গল্পের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছেন ফরাসি ক্লাব এফসি মেটজের ১৯ বছর বয়সি ফুটবলার তাহিরিস দোস সান্তোস। ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে বেঁচে ফিরে মাত্র কয়েক মাসের ব্যবধানে তিনি সই করেছেন নিজের প্রথম পেশাদার চুক্তিতে—যা ফুটবল দুনিয়ায় এক অনুপ্রেরণার গল্প হয়ে থাকবে।গত বছরের ৩১ ডিসেম্বর, সুইজারল্যান্ডের জনপ্রিয় এক বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ৪১ জন। সেই ভয়ঙ্কর ঘটনার মধ্যেই আটকা পড়েছিলেন সান্তোস। নিজের সঙ্গিনীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তিনি গুরুতরভাবে দগ্ধ হন। তার শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে যায়, যা তাকে দীর্ঘ সময়ের জন্য হাসপাতালে শয্যাশায়ী করে তোলে। চিকিৎসার অংশ হিসেবে তাকে একাধিকবার স্কিন গ্রাফটিং করাতে হয়েছে।এমন পরিস্থিতিতে অনেকেই ধারণা করেছিলেন, হয়তো তার ফুটবল ক্যারিয়ার এখানেই থেমে যাবে। কিন্তু সান্তোস হার মানেননি। হাসপাতালের বিছানাতেই শুরু হয় তার মাঠে ফেরার লড়াই। ধীরে ধীরে সুস্থ হয়ে তিনি আবার অনুশীলনে ফেরেন এবং অবশেষে ১১ এপ্রিল মেটজের রিজার্ভ দলের হয়ে মাঠে নামেন।আরও পড়ুন: বার্নাব্যুতে পরিবর্তনের ইঙ্গিত, রিয়ালের রাডারে পচেত্তিনো তার এই দৃঢ় মানসিকতা ও প্রত্যাবর্তনের গল্পে মুগ্ধ হয়ে মেটজের কর্তৃপক্ষ তাকে এক বছরের পেশাদার চুক্তির প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে সাড়া দিয়ে সান্তোস এখন আনুষ্ঠানিকভাবে পেশাদার ফুটবলার।চুক্তি স্বাক্ষরের পর আবেগঘন প্রতিক্রিয়ায় সান্তোস বলেন, 'হাসপাতালে কাটানো কঠিন সময়গুলোর পর এই মুহূর্তটা আমার জন্য অবিশ্বাস্য। এই অগ্নিপরীক্ষা আমাকে মানসিকভাবে আরও শক্ত করেছে। আমি শিখেছি, যত কঠিন পরিস্থিতিই আসুক, কখনো হাল ছেড়ে দেয়া যাবে না। যারা জীবনের কঠিন সময় পার করছেন, তাদের জন্য আমার একটাই বার্তা—আশা হারাবেন না।'

Go to News Site