Collector
টেকনাফে অগ্নিকাণ্ডে ১৮ বসতঘর পুড়ে ছাই | Collector
টেকনাফে অগ্নিকাণ্ডে ১৮ বসতঘর পুড়ে ছাই
Jagonews24

টেকনাফে অগ্নিকাণ্ডে ১৮ বসতঘর পুড়ে ছাই

কক্সবাজারের টেকনাফে জেলে পাড়ায় অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে শিশুসহ কয়েকজন আহত হয়েছেন ও কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ায় এ ঘটনা ঘটে। জেলে পাড়ার বাসিন্দা রুবেল বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করে জেলে পাড়ায় আগুনের সূত্রপাত হয়। দাউদাউ করে আগুন জ্বলতে থাকলে স্থানীয়রা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে প্রায় দুই থেকে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও বলেন, এ অগ্নিকাণ্ডে ১৮টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বাসিন্দারা ঘর থেকে কোনো জিনিসপত্র বের করতে পারেননি। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টেকনাফ স্টেশনের কর্মকর্তা জামিন মিয়া বলেন, মঙ্গলবার রাতে হ্নীলা জেলেপাড়ায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জাহাঙ্গীর আলম/এমএন/এমএস

Go to News Site