Collector
বার্নলির বিপক্ষে নামার আগে দুঃসংবাদ পেল সিটি | Collector
বার্নলির বিপক্ষে নামার আগে দুঃসংবাদ পেল সিটি
Somoy TV

বার্নলির বিপক্ষে নামার আগে দুঃসংবাদ পেল সিটি

আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ের পরও বড় ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি। বুধবার (২২ এপ্রিল) প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারবেন না দলের মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ও ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী রদ্রি।গত রোববার (১৯ এপ্রিল) আর্সেনালের বিপক্ষে ম্যাচের ৮৮ মিনিটে কুঁচকির চোটে পড়ে মাঠ ছাড়েন রদ্রি। এরপর থেকেই তার বার্নলির বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) সংবাদ সম্মেলনে সিটি কোচ পেপ গার্দিওলা নিশ্চিত করেছেন, রদ্রি এই ম্যাচে থাকছেন না।এই অনুপস্থিতি শুধু বার্নলি ম্যাচেই সীমাবদ্ধ নয়। আসন্ন এফএ কাপ সেমিফাইনাল এবং পরবর্তী লিগ ম্যাচেও তার অংশগ্রহণ অনিশ্চিত বলে জানিয়েছেন গার্দিওলা। তিনি বলেন, রদ্রির মাঠে ফেরা নির্ভর করছে তার পুনরুদ্ধারের গতির ওপর।আরও পড়ুন: আর্সেনালকে হারিয়ে শিরোপার লড়াই জমিয়ে তুলল সিটি ইনজুরির কারণে আগেও লম্বা সময় বাইরে ছিলেন রদ্রি। এবার কুঁচকির চোটে আবারও ছন্দপতনের মুখে পড়লেন তিনি। তবে তার জায়গায় দায়িত্ব নিতে প্রস্তুত নিকো গনজালেসকে নিয়ে আশাবাদী সিটি কোচ। গার্দিওলা বলেন, রদ্রির অনুপস্থিতিতে নিকো দারুণভাবে দলকে সহায়তা করেছে।অন্যদিকে, রক্ষণভাগেও সমস্যায় পড়েছে সিটি। গোড়ালির চোটে ভুগছেন রুবেন দিয়াস, তিনিও বার্নলির বিপক্ষে খেলতে পারবেন না।

Go to News Site