Collector
নতুন শত্রুকে দমন করতে পুরনো শত্রুর সঙ্গে হাত মেলাবেন সুপারম্যান | Collector
নতুন শত্রুকে দমন করতে পুরনো শত্রুর সঙ্গে হাত মেলাবেন সুপারম্যান
Jagonews24

নতুন শত্রুকে দমন করতে পুরনো শত্রুর সঙ্গে হাত মেলাবেন সুপারম্যান

ডিসি ইউনিভার্সের বহুল আলোচিত নতুন সিনেমা ‘সুপারম্যান: ম্যান অব টুমরো’-এর শুটিং শুরু হয়েছে। নির্মাতা জেমস গান নিজেই সেট থেকে একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন। সেই ছবিতে দেখা গেছে দাবার বোর্ড, জেলের ব্যাজ এবং ‘এ. লুথর’ নাম। এসব ইঙ্গিত দিচ্ছে লেক্স লুথর এবার জেলে বন্দি। এই সিনেমায় সুপারম্যান চরিত্রে আবারও ফিরছেন ডেভিড কোরেন্সওয়েট। গল্পে দেখা যাবে, ভয়ংকর এক নতুন শত্রু ব্রেনিয়াকের বিরুদ্ধে লড়তে বাধ্য হয়ে নিজের শত্রু লেক্স লুথরের সঙ্গেই হাত মিলাতে হচ্ছে সুপারম্যানকে। লেক্স লুথর চরিত্রে অভিনয় করছেন নিকোলাস হোল্ট এবং ব্রেনিয়াক চরিত্রে থাকছেন লার্স আইডিঙ্গার। নতুন করে যোগ দিয়েছেন অ্যাড্রিয়া আরজোনা। তাকে ম্যাক্সিমা চরিত্রে দেখা যাবে। এছাড়া রয়েছেন র‍্যাচেল ব্রসনাহান (লুইস লেন), স্কাইলার গিসোন্ডো (জিমি ওলসেন), সারা সাম্পাইও, ইসাবেলা মার্সেড, নাথান ফিলিয়ন, এডি গাথেগি ও অ্যারন পিয়েরে। উল্লেখ্য, আগের ‘সুপারম্যান’ সিনেমাটি বিশ্বজুড়ে বিপুল সাড়া ফেলে এবং বক্স অফিসে ৬০০ মিলিয়ন ডলারের বেশি আয় করে। সেই সফলতার ধারাবাহিকতায় এবার আসছে নতুন এই কিস্তি। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ৯ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে ‘সুপারম্যান: ম্যান অব টুমরো’।   এলআইএ

Go to News Site