Collector
কারাগারে বসে এসএসসি পরীক্ষা | Collector
কারাগারে বসে এসএসসি পরীক্ষা
Jagonews24

কারাগারে বসে এসএসসি পরীক্ষা

নোয়াখালী জেলা কারাগার থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিচ্ছে এক শিক্ষার্থী। মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে কারাগারের একটি কক্ষে তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। ওই পরীক্ষার্থীর বাড়ি নোয়াখালী সদর উপজেলায়। কারা কর্তৃপক্ষ জানায়, একটি হত্যা মামলায় ওই শিক্ষার্থীকে গাজীপুরের টঙ্গীর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছিল। তবে পরীক্ষার জন্য তাকে নোয়াখালী কারাগারে আনা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী, কারাগারের একটি কক্ষে তার পরীক্ষা নেওয়া হচ্ছে। কারাগার সূত্র জানায়, ওই শিক্ষার্থীর বিদ্যালয়ের কেন্দ্র সচিবের তত্ত্বাবধানে তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে যথানিয়মে উত্তরপত্র কেন্দ্রের প্রধানের কাছে পাঠানো হয়েছে। জেল সুপার আবদুল বারেক বলেন, এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে তিন দিন আগে টঙ্গীর সংশোধনাগার থেকে ওই কিশোরকে নোয়াখালী কারাগারে আনা হয়। একজন শিক্ষক কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেছেন। জেলা শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন জাহাঙ্গীর জানান, নোয়াখালী জেলায় এসএসসি, দাখিল ও কারিগরির ৭৫টি কেন্দ্রে ৩৫ হাজার ৫০১ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে দাখিলে ৮ হাজার ৬৭১ জন এবং কারিগরিতে ১ হাজার ৭২৩ জন পরীক্ষার্থী রয়েছে। ইকবাল হোসেন মজনু/এফএ/এএসএম

Go to News Site