Collector
নববর্ষের বর্ণিল আয়োজনে মুখরিত হয়ে ওঠে টিএসসি প্রাঙ্গণ | Collector
নববর্ষের বর্ণিল আয়োজনে মুখরিত হয়ে ওঠে টিএসসি প্রাঙ্গণ
Somoy TV

নববর্ষের বর্ণিল আয়োজনে মুখরিত হয়ে ওঠে টিএসসি প্রাঙ্গণ

নববর্ষের বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল)। শিক্ষার্থী, সংস্কৃতিপ্রেমী মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। নানা সাংস্কৃতিক পরিবেশনা, গ্রামীণ ঐতিহ্যের প্রদর্শনী, লোকসংগীত, আবৃত্তি, নৃত্য ও দেশীয় খাবারের আয়োজন দর্শনার্থীদের মুগ্ধ করে।অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ।অনুষ্ঠানে গুণীজন সম্মাননা গ্রহন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত নৃত্যশিল্পী শর্মিলা ব্যানার্জি ও সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপ। বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন মোহাম্মদ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, ইম্পেরিয়াল হেলথ কেয়ার বিডি লিমিটেড। তাদের উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করেছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর ড.রাশেদা রওনক খান। আরও পড়ুন: এবার জার্মানিতে পুরস্কার জিতল রাজীবের ‘আলী’অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘বাঙালির চিরায়ত সংস্কৃতির ধারা অব্যাহত রাখার জন্য জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদকে ধন্যবাদ। ভবিষ্যতে এ ধরনের আয়োজন চলমান থাকুক।’অনুষ্ঠানটি উদ্বোধনের সময় মাননীয় উপাচার্য ড.এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে আমরা আমাদের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। শিক্ষার্থীদের সৃজনশীলতা, চিন্তা ও অংশগ্রহণই এই উদ্যোগের মূল শক্তি। আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও ইতিবাচক পরিবর্তন আনবে।’সংগঠনের সভাপতি আতিকুর রহমান ত্বহা বলেন, ‘সাংস্কৃতিক উত্থান-পতনের এক দশকে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ ছিলাম নিজেদের লক্ষ্যপূরণে অটল, সেই যাত্রাকে ধরে রাখতে আমাদের এই আয়োজন।’ আরও পড়ুন: শিবলী-নীপার ‘নকশী কাঁথার মাঠ’-এ মুগ্ধ তারকারাসাধারণ সম্পাদক স্মীতা পুরকায়স্থ বলেন, ‘একটি আধুনিক ও ঐতিহ্যমন্ডিত প্রজন্মের মেলবন্ধন ঘটানোই আমাদের মূল লক্ষ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে বাংলার সংস্কৃতির চেতনা সমৃদ্ধ করা ও তার চর্চায় অনুপ্রাণিত করার এই লক্ষ্যে দেশের সকল সংস্কৃতিমনা মানুষকে আমাদের সারথী হওয়ার আহ্বান জানাই।’সংগঠনের মডারেটর ড.রাশেদা রওনক খান বলেন, ‘আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন উৎসবের আমেজে নিজেদের শেকড়ের সাথে এক গভীর সংযোগ অনুভব করতে পারে এবং প্রতিটি সংস্কৃতিপ্রেমী মানুষ টিএসসিকে খুঁজে পায় তাদের এক অতিপরিচিত প্রাঙ্গণ হিসেবে।’

Go to News Site