Somoy TV
ক্লাব ফুটবলে বিনিয়োগ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পেরা। তবে জুড বেলিংহ্যাম হাঁটলেন ভিন্নপথে। ইংল্যান্ড জাতীয় দল ও রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার মালিকানা কিনলেন ক্রিকেট দলের। ইংল্যান্ডের ক্রিকেট লিগ দ্য হান্ড্রেডের দল বার্মিংহ্যাম ফিনিক্সের ১.২ শতাংশ শেয়ার কিনেছেন বেলিংহ্যাম।এজবাস্টন-ভিত্তিক এই দলটি গত বছর বিক্রির জন্য তোলা আটটি দ্য হান্ড্রেড ফ্র্যাঞ্চাইজির একটি ছিল। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রতিষ্ঠান নাইটহেড ক্যাপিটাল ম্যানেজমেন্ট, যারা বেলিংহামের সাবেক ক্লাব বার্মিংহ্যাম সিটিরও মালিক, তারা ৪০ মিলিয়ন পাউন্ডে ৪৯ শতাংশ শেয়ার কিনে নেয়। অন্যদিকে ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব নিজেদের ৫১ শতাংশ অংশ ধরে রাখে।বেলিংহ্যাম এই দুই পক্ষের কাছ থেকেই ০.৬ শতাংশ করে শেয়ার নিয়েছেন। ফলে ওয়ারউইকশায়ার কাউন্টি এখনও ৫০.৪ শতাংশ মালিকানা ধরে রেখে নিয়ন্ত্রণে রয়েছে।প্রায় ১০ লাখ পাউন্ড মূল্যের এই চুক্তি বুধবার (২২ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার কথা।আরও পড়ুন: বিদেশি লিগে দল কিনলেন গেইল২২ বছর বয়সী বেলিংহাম ক্রিকেটপ্রেমী এবং ছোটবেলায় হ্যাগলি ক্রিকেট ক্লাবের হয়ে জুনিয়র ক্রিকেট খেলেছিলেন। বার্মিংহ্যাম ফিনিক্স। ছবি: দ্য হান্ড্রেডগত বছর এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে জীবন বদল করতে চাইলে কাকে বেছে নিতেন। উত্তরে তিনি বেন স্টোকসের নাম বলেন, যিনি ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক।এছাড়া কিংবদন্তি আমেরিকান ফুটবল কোয়ার্টারব্যাক টম ব্র্যাডিও নাইটহেড ক্যাপিটাল ম্যানেজমেন্টের অংশীদারদের একজন।
Go to News Site