Somoy TV
যশোরে পারিবারিক বিরোধের জেরে পুত্রবধূর হাতে হত্যার শিকার হয়েছেন সকিনা বেগম (৬০) নামে এক বৃদ্ধা। এ ঘটনায় ঘাতক পুত্রবধূ মরিয়মকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (২১ এপ্রিল) গভীর রাতে শহরের বেজপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সকিনা বেগম ওই এলাকার লাল চাঁদ খলিফার স্ত্রী। নিহতের ছেলে শহিদুল জানান, মঙ্গলবার সকালে তিনি কর্মস্থলে যান। দুপুরে তার স্ত্রী মরিয়ম তাকে বাইরে খেয়ে নেয়ার কথা বলেন এবং জানান, বাসায় রান্না হয়নি। এ সময় শহিদুল মায়ের খোঁজ করলে তাকে বলা হয়, সকিনা বেগম বাইরে গেছেন। আরও পড়ুন: যশোরে নিজ বাড়ির সামনে বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার রাত ১০টার দিকে বাসায় ফিরে মাকে না পেয়ে শহিদুল আবার খোঁজাখুঁজি করেন। তখনও তার স্ত্রী একই কথা বলেন যে সকিনা বেগম বাসায় ফেরেননি। এতে সন্দেহ হলে তিনি থানায় যাওয়ার প্রস্তুতি নেন। এ সময় বাসার সামনে রাখা একটি বস্তা দেখে সন্দেহ হলে সেটি খুলতেই মায়ের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, রাতেই মরিয়মকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় মরিয়মের বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Go to News Site