Collector
অনুমোদনহীন লিগে খেলায় সিডল ও সামিত নিষিদ্ধ টি-টোয়েন্টি ব্লাস্ট থেকে | Collector
অনুমোদনহীন লিগে খেলায় সিডল ও সামিত নিষিদ্ধ টি-টোয়েন্টি ব্লাস্ট থেকে
Somoy TV

অনুমোদনহীন লিগে খেলায় সিডল ও সামিত নিষিদ্ধ টি-টোয়েন্টি ব্লাস্ট থেকে

ভারতের গোয়ায় অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের অংশগ্রহণে আয়োজিত একটি লিগে খেলে বড় বিপদে পড়েছেন পিটার সিডল ও সামিত প্যাটেল। সেই টুর্নামেন্টে অংশ নেয়ার কারণেই আসন্ন টি-টোয়েন্টি ব্লাস্ট থেকে নিষিদ্ধ হয়েছেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার।ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অনুমোদনহীন ওই লিগে খেলার কারণে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইসিবির নিয়ম অনুযায়ী, ইংলিশ মৌসুম শুরুর আগের ১২ মাসে কোনো অননুমোদিত টুর্নামেন্টে অংশ নিলে খেলোয়াড়রা কাউন্টি ক্রিকেটে অযোগ্য বিবেচিত হন।অস্ট্রেলিয়ার সাবেক পেসার পিটার সিডল এবং ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার সামিত প্যাটেল চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে গোয়ায় অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড লিজেন্ডস প্রো টি-টোয়েন্টি লিগে’ খেলেছিলেন। তবে এই প্রতিযোগিতাটি এখনো বিসিসিআইয়ের স্বীকৃতি পায়নি।বর্তমানে ৪১ বছর বয়সি সিডল পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানসের হয়ে খেলছেন। তার নটিংহ্যামশায়ারের হয়ে আসন্ন টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার কথা ছিল, তবে ক্লাব তার সঙ্গে চুক্তি বাতিল করেছে। ক্লাব কর্তৃপক্ষ বিষয়টিকে ‘ব্যক্তিগত পরিস্থিতি’ হিসেবে উল্লেখ করলেও নতুন বিদেশি খেলোয়াড় খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে।আরও পড়ুন: রিশাদকে ইংল্যান্ডের লিগে খেলাতে চান স্যাম বিলিংস অন্যদিকে, সামিত প্যাটেল গত মৌসুম শেষে ডার্বিশায়ার ছাড়ার পর নতুন দলে যোগ দেয়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু ইসিবির সিদ্ধান্ত মেনে নিয়ে তিনি আসন্ন টি-টোয়েন্টি ব্লাস্টে অংশ নেয়ার আশা থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন।২০০৩ সালে শুরু হওয়া টি-টোয়েন্টি ব্লাস্টের ইতিহাসে ধারাবাহিকভাবে খেলা হাতে গোনা কয়েকজন ক্রিকেটারের একজন ছিলেন সামিত। অন্যজন ছিলেন রবি বোপারা, যিনি সম্প্রতি কোচিং ও মিডিয়া কাজে যুক্ত হয়ে পেশাদার ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন।

Go to News Site