Collector
দিনাজপুরে বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা, টাকা-স্বর্ণালঙ্কার লুট | Collector
দিনাজপুরে বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা, টাকা-স্বর্ণালঙ্কার লুট
Somoy TV

দিনাজপুরে বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা, টাকা-স্বর্ণালঙ্কার লুট

দিনাজপুরের ঘোড়াঘাটে ওয়ালেদা খাতুন (৭৫) নামে এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনাও ঘটে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পূর্ব পালশা গ্রামে বৃদ্ধার নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহত ওয়ালেদা খাতুন উপজেলার পালশা ইউনিয়নের মৃত হবিবুর রহমানের স্ত্রী।স্থানীয়রা জানান, ছোট মেয়ে রহিমা বেগমকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন ওয়ালেদা খাতুন। তার পাঁচ ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলেরা সবাই আলাদা বাড়িতে বসবাস করেন এবং বড় মেয়ে স্বামীর বাড়িতে থাকেন। ছোট মেয়ে রহিমা বেগম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বিদেশে যান এবং ৬ বছর প্রবাসে থাকার পর ছয় মাস আগে দেশে ফিরে মায়ের সঙ্গে বসবাস করছিলেন।মঙ্গলবার সন্ধ্যায় দুর্বৃত্তরা ঘরে ঢুকে এবং স্কচটেপ দিয়ে বৃদ্ধা ওয়ালেদা খাতুনের হাত-পা বেঁধে ফেলে। এরপর তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে ঘর থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে সটকে পড়ে।আরও পড়ুন: টাঙ্গাইলে ৮ বছরের শিশুকে শ্বাসরোধে হত্যাঘটনার সময় ছোট মেয়ে রহিমা বেগম বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ডুগডুগি বাজারে তার কাপড়ের দোকানে ছিলেন। সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে তিনি তার মায়ের শরীর কাপড় দিয়ে ঢাকা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে কাপড় সরিয়ে দেখেন, মুখে স্কচটেপ লাগানো, গলায় গামছা পেঁচানো এবং হাত-পা বাঁধা অবস্থায় রয়েছে। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন আসেন।পরে বাড়ির ভিতর একটি কক্ষে থাকা আলমারির জিনিসপত্র ও কাপড়চোপড় এলোমেলোভাবে মেঝেতে ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।আরও পড়ুন: রংপুরে পাওনা টাকা নিয়ে শ্বাসরোধে নারীকে হত্যা, ২ আসামি গ্রেফতারনিহতের ছোট মেয়ে রহিমার দাবি, তার মায়ের হত্যাকারীরা ঘর থেকে প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা লুট করেছে।এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে এজাহার দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

Go to News Site