Collector
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২ অভিবাসী পাচারের অভিযোগে দু’জন আটক | Collector
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২ অভিবাসী পাচারের অভিযোগে দু’জন আটক
Somoy TV

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২ অভিবাসী পাচারের অভিযোগে দু’জন আটক

মালয়েশিয়ার উত্তর-পশ্চিম কেলান্তান রাজ্যের তুম্পাত এলাকায় ১২ জন মিয়ানমার ও বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।অভিযুক্তদের মধ্যে একজন মালয়েশীয় নাগরিক এবং অন্যজন রোহিঙ্গা শরণার্থী। বুধবার (২২ এপ্রিল) পাসির মাস সেশনস কোর্টে অভিযুক্ত মো. রোজি ইসা (৪৮) ও সোলিম সুলতান আমিনকে (৩১) হাজির করা হয়। এদের মধ্যে সোলিম জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর কার্ডধারী শরণার্থী। আরও পড়ুন:মালয়েশিয়ায় জটমুক্ত হচ্ছে দক্ষ বিদেশি কর্মীদের আবেদন বিচারক জুলপলি বিন আব্দুল্লাহর সামনে অভিযোগগুলো পড়ে শোনানোর পর আসামিরা তা বুঝতে পেরেছেন বলে সম্মতি জানান। তবে মামলাটি হাইকোর্টের এখতিয়ারভুক্ত হওয়ায় এ পর্যায়ে তাদের কোনো জবানবন্দি নেয়া হয়নি। মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২৫ মার্চ রাত ১১টার দিকে তুম্পাতের চাবাং এম্পাত এলাকার কাম্পুং তেলাগা বাতা নামক একটি ঝোপঝাড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি পেরাদুয়া বেজা গাড়ি ব্যবহার করে অবৈধ অভিবাসীদের পাচারের প্রস্তুতিকালে তাদের হাতেনাতে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে মালয়েশিয়ার মানবপাচার বিরোধী আইন ২০০৭-এর ২৬এ ধারায় (দণ্ডবিধির ৩৪ ধারার সাথে সংযুক্ত) অভিযোগ আনা হয়েছে। এই অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডসহ জরিমানার বিধান রয়েছে। আরও পড়ুন:মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর সিতি আইশা নাইলা হারিজান। এ সময় আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। মামলার গুরুত্ব বিবেচনায় বিচারক আসামিদের জামিন আবেদন নাকচ করে দেন এবং আগামী ২১ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

Go to News Site