Collector
গাইবান্ধায় ডিজেলের ড্রামে ডুবে শিশুর মৃত্যু | Collector
গাইবান্ধায় ডিজেলের ড্রামে ডুবে শিশুর মৃত্যু
Somoy TV

গাইবান্ধায় ডিজেলের ড্রামে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাড়িতে রাখা ডিজেল ভর্তি ড্রামে ডুবে আরাফ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।মৃত আরাফ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের বাবু প্রামাণিকের ছেলে।পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটির বাবা বাবু প্রামাণিকের একটি ট্রাক্টর আছে। গত মঙ্গলবার ট্রাক্টরের তেলের ট্যাংকি ফুটো হয়ে যাওয়ায় মেরামতের জন্য ভেতরের সব ডিজেল বের করে একটি প্লাস্টিকের কাটা ড্রামে রাখা হয়েছিল। ড্রামটি পলিথিন দিয়ে ঢেকে বাড়ির বারান্দায় রাখা ছিল।মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে পরিবারের সবার অগোচরে শিশু আরাফ ওই ড্রামের কাছে খেলতে যায়। একপর্যায়ে সে তেলের ড্রামের ভেতরে পড়ে গিয়ে ডুবে যায়। কিছুক্ষণ পর স্বজনরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।আরও পড়ুন: কক্সবাজারে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুরধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য একরামুল মিয়া শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এমন মর্মান্তিক ঘটনায় পুরো পালানপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। অসাবধানতাবশত রাখা জ্বালানি তেল যে একটি শিশুর প্রাণ কেড়ে নেবে, তা কেউ কল্পনাও করতে পারেনি।স্থানীয় বাসিন্দারা জানান, ট্রাক্টরের তেল সংরক্ষণের জন্য ড্রামটি ব্যবহার করা হয়েছিল। শিশুটি খেলতে খেলতে কখন বারান্দায় গিয়ে ড্রামে পড়েছে, তা বাড়ির কেউ সময়মতো টের পায়নি। তেলের ঝাঁঝালো গন্ধে শিশুটি দ্রুত অসুস্থ হয়ে পড়েছিল বলে চিকিৎসকদের ধারণা।

Go to News Site