Collector
দেড় মাসের সন্তানসহ কারামুক্ত সেই যুব মহিলা লীগ নেত্রী | Collector
দেড় মাসের সন্তানসহ কারামুক্ত সেই যুব মহিলা লীগ নেত্রী
Somoy TV

দেড় মাসের সন্তানসহ কারামুক্ত সেই যুব মহিলা লীগ নেত্রী

তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তার দেড় মাস বয়সী একটি শিশু সন্তান রয়েছে।মানবিক বিবেচনায় বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে জেলার শিরিন আক্তার।আরও পড়ুন: জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই শিল্পীতিনি বলেন, ‘আদালত পাঁচ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন।’এ বিষয়ে তেজগাঁও এলাকার শ্রমিক লীগের নেতা আলমগীর হোসেন বলেন, ‘তিনি আমাদের এলাকার বড়বোন। একসঙ্গে রাজনীতি করেছি৷ তার সঙ্গে যে অন্যায় হয়েছিল, তা মিডিয়ার মাধ্যমে প্রচারের কারণে আদালত মানবিক দিক বিবেচনা জামিন দেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।’আরও পড়ুন: যশোরের আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া গ্রেফতারএ দিকে কারাফটকে  যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম বলেন, ‘আমাকে পুলিশ ধরতে চায়নি, বিএনপির লোকজন আমাকে ধরিয়ে দিয়েছে। আমি আওয়ামী লীগ করি কিন্তু কোনো পদপদবী নেই৷ আমাকে মুক্তি দিয়েছে এজন্য আমি আইনের প্রতি আদালতের প্রতি কৃতজ্ঞ৷’উল্লেখ্য, গত সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেফতার করে পুলিশ। পরে মঙ্গলবার রাতে শিল্পী বেগম তার দেড় মাস বয়সী কন্যাসন্তানকে সঙ্গে নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যান।

Go to News Site