Collector
প্লে-অফ নিশ্চিত পেশোয়ার ও মুলতানের, বাকি দুই স্থানের জন্য তীব্র লড়াই | Collector
প্লে-অফ নিশ্চিত পেশোয়ার ও মুলতানের, বাকি দুই স্থানের জন্য তীব্র লড়াই
Somoy TV

প্লে-অফ নিশ্চিত পেশোয়ার ও মুলতানের, বাকি দুই স্থানের জন্য তীব্র লড়াই

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬ আসরের লিগ পর্ব শেষের পথে। আর ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে দুটি দল—পেশোয়ার জালমি ও মুলতান সুলতানস। পয়েন্ট তালিকায় ধারাবাহিক পারফরম্যান্সের ফলেই সবার আগে শেষ চারে জায়গা করে নেয় পেশোয়ার জালমি, যাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। তাদের পরপরই প্লে-অফ নিশ্চিত করে মুলতান সুলতানসও।এবারের আসরে এই দুই দলের পারফরম্যান্স ছিল বেশ স্থিতিশীল। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ভারসাম্য রেখে ম্যাচ জেতার ধারাবাহিকতা বজায় রেখেছে তারা। ফলে অন্য দলগুলোর আগেই শেষ চারের টিকিট নিশ্চিত করতে পেরেছে।তবে বাকি দুটি প্লে-অফ স্পটের জন্য চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ইসলামাবাদ ইউনাইটেড, কোয়েট্টা গ্ল্যাডিয়েটরস, লাহোর কালান্দার্স এবং হায়দরাবাদ কিংসমেন এখনো শেষ চারের দৌড়ে রয়েছে। শেষ কয়েকটি ম্যাচই নির্ধারণ করবে কারা শেষ পর্যন্ত সেমিফাইনালের টিকিট পাবে।আরও পড়ুন: স্মিথ-টার্নারের দৃঢ়তায় প্লে-অফের দোরগোড়ায় সুলতানস অন্যদিকে, আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে রাওয়ালপিন্ডিজের। পুরো টুর্নামেন্টে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় তারা পয়েন্ট তালিকার তলানিতে থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে সবকটিতে হেরেছে তারা।এখন নজর শেষ লিগ ম্যাচগুলোর দিকে, যেখানে প্রতিটি ম্যাচই হয়ে উঠেছে ‘ডু অর ডাই’। একদিকে প্লে-অফ নিশ্চিত করা দলগুলো নিজেদের অবস্থান মজবুত করতে চাইবে, অন্যদিকে বাকি দলগুলো লড়বে শেষ সুযোগ কাজে লাগাতে।পিএসএলের পয়েন্ট টেবিল দলম্যাচজয়হারটাইনো রেজাল্টপয়েন্টনেট রানরেটপেশোয়ার জালমি৮৭০০১১৫২.৯১মুলতান সুলতানস৮৬২০০১২০.৫৪ইসলামাবাদ ইউনাইটেড৭৪২০১৯১.৪৮লাহোর কালান্দার্স৮৪৪০০৮-০.৫০কোয়েট্টা গ্ল্যাডিয়েটরস৯৩৬০০৬-০.৩৫হায়দরাবাদ কিংসমেন৭৩৪০০৬-০.৪৭করাচি কিংস৭৩৪০০৬-১.৩৬রাওয়ালপিন্ডিজ৮০৮০০০-১.৬৪

Go to News Site