Collector
স্ত্রীকে ভিডিও কলে রেখে গ্রাম পুলিশের আত্মহত্যা | Collector
স্ত্রীকে ভিডিও কলে রেখে গ্রাম পুলিশের আত্মহত্যা
Somoy TV

স্ত্রীকে ভিডিও কলে রেখে গ্রাম পুলিশের আত্মহত্যা

নাটোরের লালপুরে জান্নাতুল ফেরদৌস নামের স্ত্রীকে ভিডিও কলে রেখে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আল আমিন বিশ্বাস নামের এক গ্রাম পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যরাতে উপজেলার উত্তর লালপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আল আমিন বিশ্বাস ওই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।পারিবারিক সূত্রে জানা গেছে, আল আমিনের সঙ্গে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসের বেশ কিছু দিন ধরে মনোমালিন্য চলছিল। পারিবারিক এই বিরোধের জেরে জান্নাতুল কয়েক দিন আগে অভিমান করে বাবার বাড়িতে চলে যান। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে আল আমিন তার স্ত্রীর মুঠোফোনে ভিডিও কল দেন। কথা বলার একপর্যায়ে স্ত্রীকে ভিডিও কলে রেখেই ঘরের ভেতরে তার (স্ত্রী) রেখে যাওয়া ওড়না দিয়ে গলায় ফাঁস দেন আল আমিন।রাতেই বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। খবর পেয়ে লালপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে নিজের মাথায় গুলি করে পুলিশ সদস্য, দাবি পরিবারেরলালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ভিডিও কলে রেখে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। তবে ভিডিও কলের তথ্য এখনো বিস্তারিত উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'

Go to News Site