Somoy TV
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে বকুল বেগম নামে এক নারী খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন।বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার রহিমপুরের সিদ্ধেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।স্বজনরা জানান, দুপুরে হেলিম মিয়ার সঙ্গে পরিবারের লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি নিয়ে আপন ভাই ও ভাতিজাকে ধাওয়া করেন তিনি। এ সময় প্রতিবেশী বকুল বেগম এগিয়ে এসে বাধা দিলে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়।এ অবস্থা দেখে আপন ভাই ও ভাতিজা এগিয়ে আসলে তাদেরও তিনি ছুরিকাঘাত করেন। গুরুতর অবস্থায় তাদের তিনজনকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক বকুল বেগমকে মৃত ঘোষণা করেন। তবে হালিমের আপন ভাই ও ভাতিজাকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আরও পড়ুন: বগুড়ায় ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থীকে হত্যাএ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা।তিনি জানান, এ ঘটনায় আহতদের প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্ত হালিম মিয়াকে আটক করেছে। গত বছর একইভাবে এক মেয়েকে তিনি ছুরিকাঘাত করে হাজতে ছিলেন। গত দু’তিন মাস আগে ছাড়া পেয়ে বাড়িতে ফেরেন।তবে পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা, হালিম মিয়া মানসিক ভারসাম্যহীন।
Go to News Site