Somoy TV
ভিনিসিউস জুনিয়রের ভবিষ্যৎ এখন রিয়াল মাদ্রিদ সমর্থক ও ক্লাব ঘনিষ্ঠ সংবাদমাধ্যমের আলোচনার অন্যতম বড় বিষয়। ব্রাজিলিয়ান এই তারকা এখনো ক্লাবের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করেননি, যদিও সবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে তিনি নবায়ন করবেন। তবে চলতি মৌসুমে তার পারফরম্যান্স ছিল বেশ ওঠানামার মধ্যে। গতরাতে (২১ এপ্রিল) দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে তিনি একটি দারুণ গোল করেন, এরপর সান্তিয়াগো বের্নাব্যুর দর্শক-সমর্থকদের কাছে ক্ষমাও চান।ম্যাচ শেষে স্প্যানিশ ক্রীড়া উপস্থাপক হুয়ানফি স্যাঞ্জ এল চিরিঙ্গুইতো অনুষ্ঠানে স্পষ্টভাবেই ভিনিসিউসকে নিয়ে নিজের মত প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, ভিনিসিউসই মাদ্রিদের জায়ান্ট ক্লাবটির ড্রেসিংরুমের সমস্যার প্রধান কারণ।তিনি বলেন, 'আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রিয়াল মাদ্রিদের জন্য সেরা সিদ্ধান্ত হবে এই খেলোয়াড়কে বিক্রি করে দেওয়া। কারণ বার্সেলোনার বিপক্ষে ম্যাচের দিন সে ড্রেসিংরুমে অভ্যন্তরীণ বিভাজন তৈরি করেছিল, ক্ষমতা দখল করেছিল, আর কেউ তাকে থামায়নি।'আরও পড়ুন: নতুন করে আরেক দফায় বিশ্বকাপের টিকিট বিক্রি শুরুতিনি আরও বলেন, 'আজকের বার্তাটি তার নিজের ভুল স্বীকার করার একটি উপায়। কিন্তু আমার মনে হয়, সে ইতোমধ্যেই সব সুযোগ শেষ করে ফেলেছে। রিয়াল তাকে দলে রেখেছিল তার ভালো পারফরম্যান্সের কারণে; সেটাই ছিল তার আচরণের জন্য ক্লাবের দেওয়া মূল্য।' Vinicius Jnr apologizing to fans after his goal ?? pic.twitter.com/drl3IjtEjT— LAW (@DEPROFUG) April 22, 2026 তার ভাষায়, 'যখন সে ভালো খেলছিল, তখন কিছু আচরণ ক্ষমা করা হতো। কিন্তু যখন সবকিছু খারাপ হতে শুরু করল, তখন নেতিবাচক আচরণই বেশি সামনে এসেছে। আমি মনে করি, এই ব্যর্থ মৌসুমগুলোর পর এখন কঠোর সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।'
Go to News Site