Collector
মাদক পরীক্ষায় পজিটিভ পাকিস্তানি তারকা | Collector
মাদক পরীক্ষায় পজিটিভ পাকিস্তানি তারকা
Somoy TV

মাদক পরীক্ষায় পজিটিভ পাকিস্তানি তারকা

ডোপ টেস্টে পজিটিভ আসায় পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ তদন্তের মুখে পড়েছেন, এমন তথ্য প্রকাশ করেছে ইএসপিএন। এই ৩২ বছর বয়সীর বিরুদ্ধে মাদক গ্রহণের প্রমাণ মেলায় টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে সারে'র সঙ্গে করা চুক্তি ভেস্তে গেছে।পাকিস্তানের হয়ে ৯৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা নেওয়াজ বর্তমানে আইসিসি'র অ্যান্টি-ডোপিং প্রক্রিয়ার আওতায় রয়েছেন। বুধবার (২২ এপ্রিল) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক মুখপাত্র ইএসপিএন-ক্রিকইনফোকে এমনটাই বলেছেনতিনি বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়েছে এবং পিসিবি প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়ার ফলাফল আজই আইসিসিকে জানানো হবে।'ইএসপিএন-ক্রিকইনফো জানতে পেরেছে, চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে করা পরীক্ষাতেই এই পজিটিভ ফল এসেছে। ৩২ বছর বয়সী নেওয়াজ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওই আসরে পাকিস্তানের সাতটি ম্যাচেই খেলেছিলেন। সেখানে তিনি ১৫ রান করেন এবং ৭ উইকেট নেন।আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ, সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কানেওয়াজ সারে'র সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছিলেন এবং টি-টোয়েন্টি ব্লাস্টের পুরো আসরে খেলার কথা ছিল, যা ২৬ মে থেকে ১৮ জুলাই পর্যন্ত চলবে। দুই সপ্তাহ আগে পিসিবি জানিয়েছিল, তাকে এই টুর্নামেন্টে অংশ নিতে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছে। সারে'ও এই সপ্তাহে তার নাম ঘোষণা করার পরিকল্পনা করেছিল।তবে ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, সেই চুক্তি বাতিল হয়েছে এবং নেওয়াজ আর এই গ্রীষ্মে ক্লাবটিতে যোগ দিচ্ছেন না। এ বিষয়ে সারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।আরও পড়ুন: প্লে-অফ নিশ্চিত পেশোয়ার ও মুলতানের, বাকি দুই স্থানের জন্য তীব্র লড়াইবর্তমানে চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নেওয়াজ মুলতান্স সুলতানের নিয়মিত সদস্য। মঙ্গলবার (২১ এপ্রিল) করাচিতে রাওয়ালপিন্ডিজের বিপক্ষে ছয় উইকেটের জয়ে তিনি ৩ ওভার বল করে কোনো উইকেট পাননি।এদিকে আইসিসি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

Go to News Site