Collector
ডিআইজিসহ পুলিশের ১৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন | Collector
ডিআইজিসহ পুলিশের ১৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
Somoy TV

ডিআইজিসহ পুলিশের ১৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

বাংলাদেশ পুলিশে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদমর্যাদার ১৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।রাষ্ট্রপতির আদেশক্রমে  বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশে, ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজে, ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহকে ঢাকা পুলিশ অধিদফতরে পদায়ন করা হয়েছে। পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে উপ-পুলিশ কমিশনার হিসেবে সিলেটে, পুলিশ সুপার মো. আকতার হোসেনকে উপ-পুলিশ কমিশনার হিসেবে সিলেটে, পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে উপ-পুলিশ কমিশনার হিসেবে সিলেটে, পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে এপিবিএনের পুলিশ সুপার হিসেবে এবং পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে এসবিতে পুলিশ সুপার পদায়ন করা হয়েছে। আরও পড়ুন: কিশোরগঞ্জ ও রংপুরের পুলিশ সুপারসহ ৪ কর্মকর্তাকে বদলি এছাড়া, ডিআইজি মো. রেজাউল করিমকে অতিরিক্ত আইজিপি হিসেবে নৌ পুলিশে, ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে টাঙ্গাইলে কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে, কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলমকে ঢাকা পুলিশ অধিদপ্তরে ডিআইজি হিসেবে, পুলিশ কমিশনার মো. মজিদ আলীকে সিআইডিতে ডিআইজি হিসেবে, হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর মেট্রো পলিটন পুলিশে পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পুলিশ অধিদফতরের (টিআর পদে) অতিরিক্ত ডিআইজি হিসেবে, রাঙামাটিতে দায়িত্বরত কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) এ এফ এম আনজুমান কালামকে সিলেট রেঞ্জে ডিআইজি'র কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে, মাহফুজা আক্তারকে রাজারবাগ পুলিশ টেলিকম ইউনিটে পুলিশ সুপার হিসেবে, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইতে পুলিশ সুপার হিসেবে, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে রংপুর আরপিএমপিতে উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

Go to News Site