Somoy TV
ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় চিফ হুইপ নুরুল ইসলামের এ সংক্রান্ত একটি দাবির পরিপ্রেক্ষিতে তিনি এমন প্রতিশ্রুতি দেন।এর আগে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরপরই ফ্লোর নিয়ে চিফ হুইপ বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সার সরবরাহের যেসব ডিলার নিয়োগ করা হয়েছে তারা এখনো বহাল তবিয়তে রয়েছে। ওই ডিলাররা সার উত্তোলন করছেন না। তারা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছেন। সংসদের পক্ষ থেকে আমি সংসদ নেতা প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, সেই ডিলার বাতিল করে নতুন করে ডিলার নিয়োগের জন্য। যাতে ফ্যাসিস্টরা বিতাড়িত হয়। কৃষকেরা ন্যায্যমূল্যে সার পায়। আরও পড়ুন: রংপুরে সারের সংকট দেখিয়ে কৃষকের পকেট কাটছে ব্যবসায়ীরাচিফ হুইপের এই বক্তব্যের সময় সকল সংসদ সদস্য টেবিল চাপড়ে সমর্থন জানান।জবাবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, পুরো সংসদ বিষয়টিকে স্বাগত জানিয়েছে। সংসদের সম্মতি থাকলে সরকার শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।
Go to News Site