Collector
রাজশাহী-ঢাকা রুটের দূরপাল্লার বাস চলাচল শুরু | Collector
রাজশাহী-ঢাকা রুটের দূরপাল্লার বাস চলাচল শুরু
Somoy TV

রাজশাহী-ঢাকা রুটের দূরপাল্লার বাস চলাচল শুরু

বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বন্ধ থাকা রাজশাহী-ঢাকা রুটের সব দূরপাল্লার বাস চলাচল পুনরায় শুরু হয়েছে।বুধবার (২২ এপ্রিল) দুপুরে প্রশাসনের হস্তক্ষেপে এবং দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে বাস চলাচলের এ সিদ্ধান্ত নেওয়া হয়।জানা গেছে, বুধবার দুপুর ২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন নাটোর ও রাজশাহী বাস মালিক সমিতির নেতারা। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ নিরসনে বিস্তারিত আলোচনা হয়। পরে উপস্থিত সকলের ঐক্যমতের ভিত্তিতে উদ্ভূত পরিস্থিতি নিরসন করে বাস চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত গৃহীত হয়।বৈঠক শেষে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল সাংবাদিকদের ব্রিফ করেন। আরও পড়ুন: নাটোর-রাজশাহী রুটে উভয় জেলার বাস চলাচল বন্ধতিনি বলেন, ‘মূলত রাজশাহী এবং নাটোর জেলার বাস মালিকদের মধ্যে সৃষ্ট বিরোধের জেরেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। এর ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। উদ্ভূত পরিস্থিতি নিরসনে আমরা দ্রুত প্রশাসনের সঙ্গে বৈঠকে বসি। বৈঠকে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে আমরা সমস্যার সমাধান করেছি এবং বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছি।’গুরুত্বপূর্ণ এই সমঝোতা বৈঠকে নাটোরের বাস মালিক ও শ্রমিক সমিতি এবং রাজশাহীর বাস মালিক ও শ্রমিক সমিতির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বাস চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

Go to News Site