Collector
অবৈধভাবে জ্বালানি তেল মজুত, জরিমানা ২৫ হাজার | Collector
অবৈধভাবে জ্বালানি তেল মজুত, জরিমানা ২৫ হাজার
Jagonews24

অবৈধভাবে জ্বালানি তেল মজুত, জরিমানা ২৫ হাজার

মানিকগঞ্জ সদর উপজেলার হিজুলী বাজারে অবৈধভাবে পেট্রোল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে হিজুলী বাজারে অবস্থিত ‘রিশাদ এন্টারপ্রাইজ’-এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে দেখা যায়, দোকানের পাশাপাশি বাড়ির পাশের একটি জঙ্গলে প্লাস্টিকের ড্রামে করে পেট্রোল মজুত করে রাখা হয়েছে। দোকান ও বাড়ি থেকে মোট ১৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান ‘রিশাদ এন্টারপ্রাইজ’-এর মালিক মো. আরিফুর রহমান (আরিফ) দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন বলে জানা যায়। এ অপরাধে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা আসাদুজ্জামান রুমেল জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধারকৃত পেট্রোল সরকারি দামে বিক্রি করা হবে। অভিযানকালে জেলা ক্যাব ও র‌্যাবের একটি দল সহযোগিতা করে। মো. সজল আলী/এএইচ/জেআইএম

Go to News Site