Collector
কোচকে হত্যাচেষ্টার অভিযোগে ভারতের তিন ক্রিকেটারের ওপর নিষেধাজ্ঞা | Collector
কোচকে হত্যাচেষ্টার অভিযোগে ভারতের তিন ক্রিকেটারের ওপর নিষেধাজ্ঞা
Somoy TV

কোচকে হত্যাচেষ্টার অভিযোগে ভারতের তিন ক্রিকেটারের ওপর নিষেধাজ্ঞা

কোচের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে তিন ক্রিকেটারকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ভারতের পুদুচেরি ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএপি)।নিষেধাজ্ঞার মুখে পড়া ক্রিকেটাররা হলেন জে কার্থিয়েয়ান, এ অরবিন্দরাজ এবং এস সান্তোষ কুমারন। অভিযোগ অনুযায়ী, তারা পুদুচেরি অনূর্ধ্ব-১৯ দলের কোচ ভেঙ্কটারামনের ওপর হামলা চালান এবং হত্যাচেষ্টার মতো গুরুতর অপরাধে জড়িত ছিলেন। সিএপির বিবৃতিতে জানানো হয়, ঘটনাটি ঘটে ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে। এ ঘটনায় সেডুরাপেট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক চার্জশিট দাখিল হয়েছে। বর্তমানে বিষয়টি পুদুচেরির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট–৪ আদালতে বিচারাধীন রয়েছে। আরও পড়ুন: মাদক পরীক্ষায় পজিটিভ পাকিস্তানি তারকা অভিযোগের গুরুত্ব বিবেচনায় সিএপি তাৎক্ষণিকভাবে তিন ক্রিকেটারকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে স্থগিত করে। একই সঙ্গে তাদেরকে সিএপি সিয়েচেম ক্যাম্পাসসহ সংস্থার নিয়ন্ত্রণাধীন সব স্থাপনায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া তাদের পুদুচেরি দলের হয়ে দেশি ও আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগও বন্ধ রাখা হয়েছে। আদালত চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে সিএপি। আরও পড়ুন: মাথায় বাউন্সারের আঘাতে পড়ে গেল ব্যাটার, ম্যাচ পরিত্যক্ত ঘোষণা পুদুচেরি সর্বশেষ রঞ্জি ট্রফি ২০২৫-২৬ মৌসুমে অংশ নেয়। সাত ম্যাচে মাত্র এক জয়ে গ্রুপ ডি’তে তারা ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করে।

Go to News Site