Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি-দাখিল পরীক্ষা শুরুর প্রথম দিন মঙ্গলবার (২১ এপ্রিল) সিলেটের বিয়ানীবাজার থেকে পৃথকভাবে ৩ ছাত্রী উধাও হয়েছেন। তাদের একজন দাখিল পরীক্ষার্থী এবং অপর দু’জন এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষা চলাকালীন ছাত্রীদের উধাও হওয়ার ঘটনা বিয়ানীবাজার উপজেলা জুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সূত্র জানায়, পরীক্ষা শুরুর প্রথম দিন উধাও হওয়া ছাত্রীদের একজন কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দেননি। অপর দু’জন পরীক্ষা দিয়ে আর বাড়ি ফিরেননি। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় পৃথক ৩টি সাধারণ ডায়রী করা হয়েছে। উধাও ছাত্রীদের একজন উত্তর আকাখাজনা দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেন। তিনি মাথিউরা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে Read More
Go to News Site