Collector
রংপুরের ঝাঁঝালো মরিচের কথা ভুলে আসুন সুন্দরবনের মধু ঠোঁটে লাগাই: শফিকুর রহমান | Collector
রংপুরের ঝাঁঝালো মরিচের কথা ভুলে আসুন সুন্দরবনের মধু ঠোঁটে লাগাই: শফিকুর রহমান
Somoy TV

রংপুরের ঝাঁঝালো মরিচের কথা ভুলে আসুন সুন্দরবনের মধু ঠোঁটে লাগাই: শফিকুর রহমান

রংপুরের ঝাঁঝালো মরিচের কথা ভুলে সংসদ সদস্যদের সুন্দরবনের মধু ঠোঁটে লাগানোর পরামর্শ দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।বুধবার (২২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে চলা অধিবেশনে এই পরামর্শ দেন তিনি। বিরোধী দলীয় নেতা বলেন, ‘জ্বালানি সংকট সরকারের তৈরি নয়। কিন্তু ডিমান্ড ম্যানেজমেন্ট সঠিক হয়নি। একসঙ্গে বসতে পারলে, মানুষ আস্থার জায়গা খুঁজে পেত।’ তিনি আরও বলেন, ‘কিছু অসৎ লোক সবসময় সুযোগ নেয়। সেই লোক আমি হলেও আমাকে পাকড়াও করুন। অসৎ লোক কখনো কোনো দলের হয় না। সুযোগ নেই। দল বিপদে পড়লে তারা আগে পালাবে।’ জামায়াত আমির বলেন, ‘আমাদের কথার ওয়েট থাকতে হবে। একেকদিন একেক কথা বললে জনগণ বিশ্বাস করবে না। আমরা একসঙ্গে কাজ করতে পারলে গণতন্ত্র সুসংহত হবে। আমরা ভালো হয়ে গেলে দেশ ভালো হয়ে যাবে।’ তিনি বলেন, ‘সরকারি দল, বিরোধী দল বড় কথা নয়, বড় কথা এই সংসদ। বয়স যাই হোক, আমরা সব সাদা। আমার মতো ভ্রু সাদা লোক এখানে নেই। আসুন ঠেলা ধাক্কার রাজনীতি বাদ দিই। রংপুরের ঝাঁঝালো মরিচের কথা ভুলে আসুন সুন্দরবনের মধু ঠোঁটে লাগাই।’ আরও পড়ুন: কোনো সরকারই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৃতিত্ব স্বীকার করে না: মন্ত্রী জ্বালানি সংকট নিরসনে সরকারি-বিরোধী দলের সমন্বয়ে কমিটি করার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বিরোধী দলীয় নেতাকে অভিনন্দন জানাই।উনার মতো মৃদুভাষী বিরোধী দলীয় নেতা কম দেখেছি।’ তিনি বলেন, ‘জ্বালানি তেলের এইটা একটা আর্টিফিশিয়াল সংকট। দীর্ঘ লাইনে কারও মধ্যে ক্লান্তি নেই, তারা তেল নিচ্ছে। ইলিগ্যাল মার্কেট ওপেন হয়েছে, যার ফলে প্রতিদিন অভিযান পরিচালিত হচ্ছে। লাখ লাখ টন তেল উদ্ধার হচ্ছে। আমরা চেষ্টা করছি। যে দীর্ঘ লাইন দেখেছেন, বক্তব্য শুনেছেন, সবার বক্তব্য এক নয়।’ যারা অসৎ উদ্দেশ্য নিয়ে লাইন করেছেন, তাদের কারণে যাদের প্রয়োজন তারা তেল পাচ্ছে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘লাইনের ক্রাইসিস নিয়ে সমস্যা সমাধান সম্ভব। বিলিয়ন ডলারের তেল নিয়ে আসছি, অসাধুদের ব্যবসা করার জন্য নয়। ইতিবাচক উদ্দেশ্য নিয়ে নামলে এই লাইন থাকবে না।’ তেল পাম্পের লাইন বন্ধ করতে জাতীয় ঐকমত্য তৈরির আহ্বান জানান ইকবাল হাসান মাহমুদ টুকু। এসময় সংসদে দাঁড়িয়ে বিরোধী দলীয় নতা বলেন, ‘জ্বালানি সংকটে যারা কষ্ট পেয়েছে, অমানুষিক কষ্ট করেছে, তাদের জন্য আমরা কি সর‍্যি বলতে পারি। তেলের জন্য লাইনে দাঁড়ানো বেশিরভাগই ইনোসেন্ট। তবে মতলববাজ যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেন।’

Go to News Site