Collector
ফরিদপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো কলেজছাত্রের | Collector
ফরিদপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো কলেজছাত্রের
Jagonews24

ফরিদপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো কলেজছাত্রের

ফরিদপুরের ভাঙ্গায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের সাউতিকান্দা রেল আন্ডারপাস-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিম সরদার (২২) ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া গ্রামের হাসান সরদারের ছেলে। তিনি ভাঙ্গা কেএম কলেজের শিক্ষার্থী এবং ছাত্রদলের সদস্য ছিলেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, হামিম সন্ধ্যার দিকে ভাঙ্গা থেকে মোটরসাইকেলে করে মালিগ্রাম এলাকার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী দুটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম জাগো নিউজকে বলেন, রোগীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর মুহূর্তে তার মৃত্যু হয়। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এনকেবিএন/একিউএফ

Go to News Site