Somoy TV
সাতক্ষীরায় পানি সম্পদ মন্ত্রীর ভুয়া সিল ও স্বাক্ষর ব্যবহার করে জমি লিজ দেখানোর অভিযোগে দুই জন গ্রেফতার করা হয়েছে।বুধবার (২২ এপ্রিল) সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, কালিগজ্ঞ উপজেলার নারায়নপুর গ্রামের মো. মোক্তার হোসেনের ছেলে মো. মোস্তাফিজুর রহমান ও দেবহাটা উপজেলার কামটা গ্রামের মো. নওয়াব আলীর ছেলে আব্দুর রহিম। সাতক্ষীরা সদর থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরও পড়ুন: হিলিতে ভুয়া সাংবাদিক পরিচয়ে দাপট, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার দুজনসহ একটি চক্র যোগসাজসে প্রতারণা ও জালিয়াতি করে পানি সম্পদ মন্ত্রী সহিদ উদ্দীন চৌধুরী এ্যানির ভুয়া সিল ব্যবহার ও ভুয়া স্বাক্ষর দেখিয়ে জমি লিজ নেয়ার চেষ্টা করেন। বিষয়টি সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর নজরে আসলে তিনি নিশ্চিত হন মন্ত্রীর স্বাক্ষরটি সঠিক নয়। পরে নির্বাহী প্রকৌশলী সাতক্ষীরা থানা পুলিশকে খবর দেয়। সাথে সাথে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসামিদের গ্রেফতার করেন। আরও পড়ুন: জরিমানা থেকে বাঁচতে ভুয়া পুলিশ সাজলেন পিকআপ চালক পরে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
Go to News Site