Collector
রোহিঙ্গাদের গল্পগুলো সবার কাছে তুলে ধরতে চান তাহসান খান | Collector
রোহিঙ্গাদের গল্পগুলো সবার কাছে তুলে ধরতে চান তাহসান খান
Somoy TV

রোহিঙ্গাদের গল্পগুলো সবার কাছে তুলে ধরতে চান তাহসান খান

বাংলাদেশের জনপ্রিয় গায়ক, গীতিকার, অভিনেতা, টেলিভিশন উপস্থাপক ও জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছাদূত তাহসান খান বলেছেন, রোহিঙ্গাদের গল্পগুলো সবার কাছে তুলে ধরতে চাই।তাহসান বলেন, ‘রোহিঙ্গারা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় ও নিরাপত্তার খোঁজে আসার পর নয় বছর পার হয়েছে। একটি টেকসই সমাধান না আসা পর্যন্ত তাদের এই দুর্দশার প্রতি আমাদের সহানুভূতিশীল থাকা প্রয়োজন।’ তিনি আরও বলেন, আমি এমন সব পরিবারের সাথে কথা বলেছি যারা অকল্পনীয় ক্ষতি ও কষ্টের শিকার হয়েছেন। তাদের ঘুরে দাঁড়ানোর শক্তি আমাকে অনুপ্রেরণা দেয়। আমি তাঁদের গল্পগুলো সবার কাছে তুলে ধরতে চাই।’ বুধবার (২২ এপ্রিল) রাতে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এর যোগাযোগ কর্মকর্তা মোশাররফ হোসেনের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। তিনি জানান, বাংলাদেশের জনপ্রিয় গায়ক, গীতিকার, অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক তাহসান খান বুধবার আনুষ্ঠানিকভাবে ইউএনএইচসিআর শুভেচ্ছাদূত হিসেবে তার দায়িত্ব নবায়ন করেছেন। আরও পড়ুন: সাগরপথে রঙিন স্বপ্ন, বাস্তবে মুক্তিপণের শিকলে বন্দি রোহিঙ্গা তরুণরা বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রথম শুভেচ্ছাদূত হিসেবে তাহসান ২০২১ সালে প্রথম নিযুক্ত হন। এরপর থেকে তিনি ইউএনএইচসিআর-এর হয়ে সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততার কাজে সহায়তা করে আসছেন। তিনি শরণার্থীদের দুর্দশা, ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং অধিকার রক্ষায় সচেতনতা বাড়াতে ও ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করছেন। বাংলাদেশে ইউএনএইচসিআরের রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেন বলেন, তাহসান দীর্ঘদিন ধরে শরণার্থীদের পক্ষে একজন নিবেদিত কণ্ঠস্বর। তাঁর সম্পৃক্ততা এমন এক সহানুভূতি ও দায়িত্ববোধের প্রতিফলন, যা এই সময়ে আমাদের সবার প্রয়োজন। তাঁর নিয়োগের মেয়াদ বাড়াতে পেরে আমরা গর্বিত এবং শরণার্থীদের সুরক্ষা ও আশার প্রসারে তাঁর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা করি। দশ লাখের বেশি শরণার্থীকে উদারভাবে আশ্রয় দেয়া এই দেশে এমন একটি কণ্ঠস্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে তাহসান কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে ইউএনএইচসিআরের কাজে সক্রিয়ভাবে সমর্থন দিয়েছেন। তিনি শরণার্থী ক্যাম্পগুলো পরিদর্শন করেছেন, শরণার্থী সম্প্রদায়ের সাথে যুক্ত হয়েছেন এবং বিশ্ব শরণার্থী দিবসের মতো বৈশ্বিক সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আরও পড়ুন: রোহিঙ্গাদের প্রত্যাবাসনই স্থায়ী সমাধান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০২৫ সালে তাহসান ক্যাম্পের একাংশে ধ্বংসযজ্ঞ চালানো একটি অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন। হাজার হাজার মানুষের জীবনে এই ধরনের আগুন কী ভয়াবহ প্রভাব ফেলতে পারে, তা তিনি নিজের চোখে দেখেছেন। তিনি এই অগ্নিকাণ্ডকে রোহিঙ্গা শরণার্থীদের চলমান কষ্টের একটি মর্মান্তিক চিত্র হিসেবে উল্লেখ করেছেন। ইউএনএইচসিআর ৩৬ জন শুভেচ্ছাদূতের একজন হিসেবে তাহসান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই বিশিষ্ট ব্যক্তিরা জনসমর্থন গড়ে তোলা এবং বাস্তুচ্যুত মানুষের প্রয়োজন ও অধিকার তুলে ধরার মাধ্যমে ইউএনএইচসিআরের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যান। তাহসানের নিয়োগ নবায়ন তার প্রতি সংস্থাটির আস্থা এবং শরণার্থীদের প্রতি তাদের যৌথ অঙ্গীকারের প্রতিফলন যাতে কেউ শরণার্থীদের ভুলে না যায়।

Go to News Site