Collector
বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুতায়িত হয় বিপন্ন প্রজাতির বানরটি, অবশেষে উদ্ধার | Collector
বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুতায়িত হয় বিপন্ন প্রজাতির বানরটি, অবশেষে উদ্ধার
Somoy TV

বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুতায়িত হয় বিপন্ন প্রজাতির বানরটি, অবশেষে উদ্ধার

রাঙ্গামাটির বিপন্ন তালিকাভুক্ত লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) জেলার কাপ্তাই উপজেলার কেপিএম কলা বাগান এলাকার Wildlife snake rescue team in Bangladesh সদস্যরা বানরটি উদ্ধার করে।রেস্কিউয়ার টিমের সদস্য ইমরান হোসেন ইমন জানান, রাত ৯টার দিকে আমি বাসায় ফিরছিলাম, তখন লজ্জাবতী বানরটিকে বৈদ্যুতিক খুঁটির সাথে দেখতে পাই। পরে সেটি আরো উপরে উঠে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিচে পরে যায়।   তিনি আরও বলেন, বানরটিকে আহত অবস্থায় উদ্ধার করে বন বিভাগকে খবর দেই। তারা এসে বানরটিকে নিয়ে গেছে। আরও পড়ুন: সবার মন জয় করে নেয়া ৭ মাস বয়সি নিঃসঙ্গ বানর ‘পাঞ্চ’ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের অফিস সহকারী ওসমান গনি বলেন, কলাবাগান এলাকায় একটি আহত বানর উদ্ধার করা হয়েছে বলে খবর পাই। পরে দ্রুতই ঘটনা স্থলে গিয়ে প্রাণীটিকে বুঝে নেই। তবে বানরটি খুব সামান্য আহত হওয়ায় রাতেই চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে বন কর্মকর্তাদের নিকট হস্তান্তর করি। তারা সেটিকে বনে অবমুক্ত করে দেয়। আরও পড়ুন: খাদ্য সংকটে ধান ক্ষেতে ভারতীয় বানরের হানা, পার পাচ্ছে না ফেনীর কৃষকরা তিনি আরোও বলেন, বিপন্ন লজ্জাবতী বানরটি Bengal Slow Loris প্রজাতির। রাঙ্গামাটিতে এই প্রজাতির বানরের সংখ্যা একেবারেই হাতে গোনা। এটি মূলত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চলে দেখা যায়।

Go to News Site