Collector
সিরিজ নির্ধারণী ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ | Collector
সিরিজ নির্ধারণী ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ
Somoy TV

সিরিজ নির্ধারণী ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন সমতা। প্রথম ম্যাচে নিউজিল্যান্ড জিতেছিল, দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে এখন রীতিমতো অলিখিত ফাইনাল—যে দল জয় পাবে, তারাই জিতবে সিরিজ।প্রথম ম্যাচে জয়ের দারুণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। সেই আক্ষেপ থাকলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে টাইগাররা। ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সে কিউইদের উড়িয়ে দিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এবার লক্ষ্য শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয়া।বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে ব্যাটিং। দ্বিতীয় ম্যাচে ব্যাটাররা ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তবে অতীতে এমন অনেকবারই দেখা গেছে, এক ম্যাচ ভালো করার পরের ম্যাচেই ধসে পড়েছে ব্যাটিং লাইনআপ। তাই সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটারদের দায়িত্বটা থাকবে সবচেয়ে বেশি।অন্যদিকে, বোলিং ইউনিট নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই স্বাগতিকদের। পুরো সিরিজজুড়েই ধারাবাহিক পারফর্ম করছেন বোলাররা। বিশেষ করে নাহিদ রানা দুর্দান্ত ছন্দে আছেন, আগের ম্যাচে তুলে নিয়েছেন পাঁচ উইকেট। তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম মিলে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপকে চাপে রেখেছেন পুরো সিরিজে।আরও পড়ুন: ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে তবুও শেষ ম্যাচে একাদশে পরিবর্তন আসতে পারে। এখনও মাঠে নামা হয়নি মোস্তাফিজুর রহমানের। তাকে সুযোগ দিতে চাইলে তিন পেসারের একজনকে বিশ্রাম দিতে হতে পারে। সেক্ষেত্রে তুলনামূলক কম কার্যকর হওয়ায় তাসকিন বিশ্রামে যেতে পারেন। যদিও এই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের জন্য সহজ হবে না।স্পিন বিভাগে রিশাদ হোসেন ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ থাকছেন নিশ্চিতভাবেই। সঙ্গে প্রয়োজনে মিডিয়াম পেসে ভরসা দিতে পারেন সৌম্য সরকার। সব মিলিয়ে বোলিং বিভাগে বেশ ভারসাম্যপূর্ণ অবস্থানে আছে বাংলাদেশ।চট্টগ্রামের উইকেটও ম্যাচের বড় ফ্যাক্টর হতে পারে। মিরপুরের ধীরগতির উইকেটের চেয়ে চট্টগ্রামে সাধারণত ব্যাটিং সহায়ক উইকেট দেখা যায়। ফলে যে দল ব্যাট হাতে বড় রান তুলতে পারবে, তারাই থাকবে এগিয়ে।বাংলাদেশের সম্ভাব্য একাদশ:তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ/মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।

Go to News Site