Somoy TV
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুটি অবৈধ ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদফতর।আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের নগরপাড়া ও গির্দা নগরপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।আড়াইহাজার থানা পুলিশ, ডিপিডিসি, পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাদের সমম্বয়ে গঠিত একটি দল ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে অংশ নেয়।রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদফতরের নারায়ণগঞ্জ জেলা উপ পরিচালক এ এইচ এম রাশেদ।আরও পড়ুন: নরসিংদীতে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখেরও বেশি জরিমানাতিনি জানান, উচ্চ আদালতের নির্দেশে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় নগরপাড়া এলাকায় আব্দুর রব ডাইং কারখানা ও গির্দা নগরপাড়া এলাকায় নিউ আলম ডাইং কারখানায় ইটিপি ব্যবহার না করে বিষাক্ত তরল বর্জ্য সরাসরি নিষ্কাশন করার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া কারখানা দুটির পরিবেশ অধিদফতরের কোনো বৈধ অনুমোদনও নেই। ফলে এসব অনিয়ম ও অপরাধের অভিযোগে কারখানা দুটিকে অবৈধ হিসেবে বিবেচিত হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুতের দুটি মিটার জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।নারায়ণগঞ্জে পরিবেশ, বায়ু ও নদী দূষণকারী সব কারখানা এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা পরিবেশ অধিদফতরের এই কর্মকর্তা।
Go to News Site