Collector
প্রাথমিক শিক্ষা অধিদফতরের নতুন ডিজি শাহীনা ফেরদৌসী | Collector
প্রাথমিক শিক্ষা অধিদফতরের নতুন ডিজি শাহীনা ফেরদৌসী
Somoy TV

প্রাথমিক শিক্ষা অধিদফতরের নতুন ডিজি শাহীনা ফেরদৌসী

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক শাহীনা ফেরদৌসীকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।বুধবার (২২ এপ্রিল) অতিরিক্ত সচিব শাহীনা ফেরদৌসীকে প্রেষণে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ জন্য তার চাকরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।শাহীনা ফেরদৌসী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন ছিলেন।অন্যদিকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব আবু নূর মো. শামসুজ্জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।আরও পড়ুন: বৃত্তি পরীক্ষা: জরুরি নির্দেশনা দিলো প্রাথমিক শিক্ষা অধিদফতর নতুন ডিজি শাহীনা ফেরদৌসী চলতি বছরের ২৭ জানুয়ারি অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান।তিনি এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপসচিব এবং হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

Go to News Site