Collector
এসএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা আজ | Collector
এসএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা আজ
Jagonews24

এসএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা আজ

এসএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। শিক্ষামন্ত্রী ঢাকা বা বাইরের বিভিন্ন জেলায় আকস্মিক কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সূত্র। সময়সূচি অনুযায়ী- সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর ১টা পর্যন্ত। সারাদেশের ২ হাজার ৪৯০টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। এতে অংশ নেবে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী। আজও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি প্রথমপত্র পরীক্ষা নেওয়া হবে। এতে সারাদেশের ৭৪২ কেন্দ্রে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও এসএসসির (দাখিল) ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা হবে। সারা দেশের ৬৫৩টি কেন্দ্রে পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিলের আরবি প্রথমপত্র এবং কারিগরি বোর্ডের ইংরেজি-২ বিষয়ের পরীক্ষাও সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এদিকে, পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হবে। সাড়ে ৯টার মধ্যে সবাইকে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর আর কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। গত ২১ এপ্রিল থেকে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। প্রথমদিনে এসএসসির বাংলা প্রথমপত্র; দাখিলের কুরআন মাজিদ ও তাজভীদ এবং কারিগরি বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও এসএসসি (দাখিল) বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার প্রথমদিনে কড়াকড়ির মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন সারা দেশে ২৫ হাজারেরও বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া একজন কেন্দ্র পরিদর্শকসহ সাতজনকে বহিষ্কার করা হয়। শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলো জানিয়েছে, প্রথমদিনের মতো দ্বিতীয়দিনেও কড়াকড়ি বহাল থাকবে। প্রশ্নফাঁস, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুজব, নকল, ডিভাইস ব্যবহার করে জালিয়াতি ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। এএএইচ/এমআরএম

Go to News Site