Somoy TV
বলিউড সেনসেশন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দম্পতির ঘরে আবারও খুশির খবর। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন এই তারকা জুটি। সামাজিক মাধ্যমে প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে ছবি পোস্ট করে সুখবর জানান তারা।২০১৮ সালে বিয়ের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথম কন্যাসন্তান দুয়ার জন্ম দেন দীপিকা। এবার ৪০ বছর বয়সে দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন অভিনেত্রী। শুধু দীপিকাই নন, বলিউডে ৪০ পেরিয়ে মা হওয়ার তালিকায় আছেন আরও অনেক তারকা। আরও পড়ুন: ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম ছিল ৯০ লাখ টাকাক্যাটরিনা কাইফ ৪২ বছর বয়সে প্রথমবার মা হয়েছেন। ২০২১ সালে ভিকি কুশালকে বিয়ে করা এই অভিনেত্রী চার বছর পর মাতৃত্বের স্বাদ পান।অভিনেত্রী শিল্পা শেটি ৪৫ বছর বয়সে দ্বিতীয়বার মা হন। সারোগেসির মাধ্যমে কন্যাসন্তান সামিশাকে স্বাগত জানান তিনি। অন্যদিকে বিপাশা বসু ৪৩ বছর বয়সে কন্যাসন্তানের জন্ম দেন। স্বামী করণ সিং গ্রোভার-এর সঙ্গে দীর্ঘ প্রতীক্ষার পর আসে এই সুখবর। আরও পড়ুন: দ্বিতীয় সন্তানের বাবা হলেন ‘জওয়ান’ নির্মাতা অ্যাটলিকোরিওগ্রাফার ও নির্মাতা ফারাহ খানও ৪৩ বছর বয়সে আইভিএফের মাধ্যমে তিন সন্তানের মা হন। প্রমাণ করে দিয়েছেন বয়স শুধু সংখ্যা মাতৃত্বের আনন্দ আসতে পারে যেকোনো সময়। বলিউড তারকারা এখন সেই অনুপ্রেরণারই নাম।
Go to News Site