Collector
ঈদুল আজহায় শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে যে বার্তা দিলেন মন্ত্রী | Collector
ঈদুল আজহায় শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে যে বার্তা দিলেন মন্ত্রী
Somoy TV

ঈদুল আজহায় শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে যে বার্তা দিলেন মন্ত্রী

নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার জন্য কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।বুধবার (২২ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের শিল্পাঞ্চলের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা ও বেতন-বোনাস নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান।  মন্ত্রী আসন্ন ঈদে কোনো অসাধু চক্র বা দুর্বৃত্ত যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি ভাসমান ও চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা তৈরি করে দ্রুত তাদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা প্রদান করেন। মন্ত্রী আরও বলেন, গাজীপুরের শিল্পাঞ্চলের পরিবেশ সুন্দর ও স্থিতিশীল রাখতে স্থানীয় সংসদ সদস্যদের সাথে জেলা প্রশাসন, জেলা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আরও পড়ুন: পোশাক শ্রমিকদের জন্য মেঘনা ব্যাংকের পে-রোল কার্যক্রম চালু

Go to News Site