Somoy TV
দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে এবার বড় চাপে পড়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। চলতি সপ্তাহের মধ্যেই বর্তমান কমিটিকে দায়িত্ব ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।বুধবার (২২ এপ্রিল) বার্তা সংস্থা এএফপিকে বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন প্রশাসনের হাতে দায়িত্ব তুলে দিতে বোর্ড পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। জনগণের তীব্র অসন্তোষের মুখে সরকার এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।শ্রীলঙ্কা ক্রিকেট দেশটির সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা হলেও দীর্ঘদিন ধরেই এর শীর্ষ পর্যায়ে দুর্নীতি, আর্থিক অনিয়ম ও প্রশাসনিক বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে। বর্তমানে বোর্ডটির নেতৃত্বে আছেন চার মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করা শাম্মি সিলভা।আরও পড়ুন: আইপিএলে খেলতে না দেওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে থুশারার মামলা নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান, খুব শিগগিরই একজন সাবেক ইনভেস্টমেন্ট ব্যাংকারের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন দায়িত্ব নিতে পারে। নতুন এই কমিটি বোর্ডের কার্যক্রম পুনর্গঠন ও আস্থার সংকট কাটানোর চেষ্টা করবে।শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনে সরকারি হস্তক্ষেপ অবশ্য নতুন কিছু নয়। রাজনৈতিক প্রভাবের অভিযোগে ২০২৩ সালের নভেম্বরে আইসিসি শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল। পরে দীর্ঘ আলোচনার পর ২০২৪ সালের জানুয়ারিতে সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।
Go to News Site