Collector
গরমে শরীরের এই লক্ষণ মানেই বিপদ | Collector
গরমে শরীরের এই লক্ষণ মানেই বিপদ
Jagonews24

গরমে শরীরের এই লক্ষণ মানেই বিপদ

প্রচণ্ড গরম শুধু অস্বস্তিই বাড়ায় না, শরীরের জন্য তৈরি করে মারাত্মক ঝুঁকি। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শরীর নিজের স্বাভাবিক ভারসাম্য ধরে রাখতে লড়াই করে। এই সময় কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা দিলে তা মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, বরং এগুলোই হতে পারে বড় বিপদের পূর্বাভাস। এ বিষয়ে নানা ধরণের পরামর্শ দিয়েছেন মুন্সীগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ডা. মো. সাঈদ হোসেন। গরমে সবচেয়ে সাধারণ যে সমস্যাটি দেখা দেয়, তা হলো পানিশূন্যতা। মুখ ও গলা শুকিয়ে যাওয়া, তীব্র তৃষ্ণা, প্রস্রাবের রং গাঢ় হয়ে যাওয়া এসব লক্ষণ ইঙ্গিত দেয় শরীরে পানির ঘাটতি তৈরি হয়েছে। একই সঙ্গে যদি মাথা ঘোরা, ঝিমঝিম ভাব বা অস্বাভাবিক ক্লান্তি অনুভূত হয়, তবে বুঝতে হবে শরীর তাপমাত্রা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। অনেক সময় অতিরিক্ত ঘাম হওয়া কিংবা হঠাৎ করে ঘাম বন্ধ হয়ে যাওয়া, দুটিই বিপদের সংকেত হতে পারে। শরীর গরম হয়ে ওঠা, ত্বক লালচে হয়ে যাওয়া এবং হৃৎস্পন্দন বেড়ে যাওয়া পরিস্থিতিকে আরও গুরুতর করে তোলে। কারও কারও ক্ষেত্রে বমিভাব, পেশিতে টান বা পেটে অস্বস্তিও দেখা দিতে পারে। আরও পড়ুন: তীব্র রোদে বের হওয়ার আগে যা জানা জরুরি চিনি খেয়েও যেভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন জানেন কি দ্রুত খাওয়া মানুষের ওজন বাড়ার ঝুঁকি বেশি এসব লক্ষণকে অবহেলা করলে পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যেতে পারে। তাই এমন উপসর্গ দেখা দিলেই কাজ থামিয়ে ঠান্ডা স্থানে বিশ্রাম নেওয়া জরুরি। পর্যাপ্ত পানি পান করা, শরীরে ঠান্ডা পানি দেওয়া এবং বাতাস চলাচলের ব্যবস্থা করা প্রয়োজন। গরমের সময় নিজের শরীরের প্রতি একটু বেশি মনোযোগই পারে বড় বিপদ থেকে রক্ষা করতে। মনে রাখবেন, শরীরের ছোট ছোট পরিবর্তনই অনেক সময় বড় সতর্কবার্তা হয়ে আসে। তাই সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জেএস/

Go to News Site