Collector
সাফে আবারও একই গ্রুপে বাংলাদেশ ও ভারত | Collector
সাফে আবারও একই গ্রুপে বাংলাদেশ ও ভারত
Somoy TV

সাফে আবারও একই গ্রুপে বাংলাদেশ ও ভারত

আগামী ২৫ মে ভারতের গোয়ায় বসবে নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর। গতকাল (২২ এপ্রিল) এই আসরের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারো একই গ্রুপে জায়গা হয়েছে বাংলাদেশ ও ভারতের।ছয় দলের এই টুর্নামেন্টে দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের জায়গা হয়েছে গ্রুপ 'বি'তে। একই গ্রুপে আছে স্বাগতিক ভারতও। এই গ্রুপের অপর দলটি মালদ্বীপ। গ্রুপ 'এ'তে নেপাল ও শ্রীলঙ্কার সঙ্গে জায়গা হয়েছে ভুটানের। ২৮ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের পথচলা শুরু করবে বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য এবার লাল সবুজের প্রতিনিধিদের।২০২২ ও ২০২৪ সালে টানা দুইবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে ফিরেছিল বাংলাদেশের মেয়েরা। সাবিনা, কৃষ্ণা, ঋতুপর্ণাদের হিমালয় জয় করে ফিরে আসার পর ছাদখোলা বাসে রাজসিক সংবর্ধনা যোগ করেছিল ভিন্নমাত্র। এরপর লাল সবুজের মেয়েরা দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো খেলেছে এশিয়ান কাপেও।সাফ চ্যাম্পিয়নশিপের গত আসরেও গত আসরেও গ্রুপ পর্বে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচটি আফঈদা-তহুরার নৈপুণ্যে ৩-০ গোলে জিতেছিল দল। ফাইনালে দ্বিতীয় শিরোপা মেয়েরা জিতেছিল নেপালকে ২-১ গোলে হারিয়ে। এবারো শক্তিশালী ভারতের সঙ্গেই গ্রুপ পর্বে লড়তে হবে বাংলার বাঘিনীদের।আরও পড়ুন: বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: মেক্সিকোর নিরাপত্তা সচিবগ্রুপ 'এ'তে আছে শ্রীলঙ্কা, নেপালও ভুটান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল যাবে সেমিফাইনালে। এরপর ফাইনাল। ২৮ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের পথচলা শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৩১ মে দল ‍মুখোমুখি হবে ভারতের। দুটি সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ জুন। শিরোপার লড়াই ৬ জুন।এ পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে সাতবার। ভারত সর্বোচ্চ পাঁচবার এই শিরোপা জিতেছে। ২০২২ সালে ভারতের যাত্রা থামিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তবে, ২০২৪ সালে সাফের দ্বিতীয় শিরোপা জয় করে দেশে ফেরার পরই বেরিয়ে আসে নারী ফুটবলে অন্তঃকোন্দলের খবর। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসেন সাবিনা, মাসুরা,সুমাইযা, সাবিনারা। নানা ধাপ পেরিয়ে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হলেও এখনও দলে অবাঞ্চিত তারা।নিরাপত্তা ইস্যুতে ফেব্রুয়ারিতে ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে, ভারতের সঙ্গে আগের চেয়ে সম্পর্ক এখন কিছুটা স্বাভাবিক হওয়ায় নারী দলের ভারত সফর নিয়ে কোন অনিশ্চয়তা নেই। হ্যাটট্রিক সাফের মিশনের জন্য বাংলাদেশ চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে অনুশীলন শুরু করবে। এছাড়াও থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যম্প ও ম্যাচ খেলার কথা রয়েছে আফঈদাদের।

Go to News Site