Somoy TV
বিশ্বে প্রতিনিয়ত নানা কারণে বাড়ছে বায়ুদূষণ। সেই কবলে রয়েছে বাংলাদেশও। আজ মেগাসিটি ঢাকা সপ্তম অবস্থানে রয়েছে। বাতাসের এ মান সূচকে রাজধানীর বায়ুর স্কোর ১৪৯। যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এসব তথ্য তুলে ধরা হয়েছে। যদিও প্রতিনিয়ত এই স্কোর পরিবর্তন হতে থাকে। যেমন বৃষ্টি হলে বায়ুরমান বাড়তে থাকে। ওয়েবসাইটের তথ্যমতে, বায়ুদূষণে আজ বিশ্বে প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, বায়ুর স্কোর ৪২৭। ২৫৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার স্কোর ১৭১।আরও পড়ুন: দূষণের মাত্রা বেড়েছে ঢাকার বাতাসেএছাড়া ১৭১ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে থাইল্যান্ডের চেংমাই শহর। পঞ্চম স্থানে রয়েছে আলজেরিয়ার আলজিয়ারস শহর, স্কোর ১৬২ এবং ষষ্ঠ স্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং, স্কোর ১৫৩। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।
Go to News Site